পুরুষদের প্রশংসা করে যে স্ট্যাটাস দিলেন মাহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের সুন্দর মুহূর্ত, মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন এই নায়িকা। এবার পুরুষদের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন মাহি।
যদিও হৃদয়বিদারক একটি ঘটনাকে কেন্দ্র করেই পোস্টটি দেন মাহি। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চোখের সামনে স্ত্রী-সন্তানকে পুড়ে মারা যেতে দেখে ট্রেন থেকে না নেমে নিজেও পুড়ে মারা গেলেন বেনোপোল এক্সপ্রেসের এক যাত্রী।
শুক্রবার রাতের এ ঘটনা মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে দেশে-বিদেশে। যুবকের করুণ এ মৃত্যু নিয়ে অনেকের মতো হৃদয়বিদারক স্ট্যাটাস দেন মাহি। পাশাপাশি পুরুষদের প্রশংসাও করেন এই নায়িকা।
পাঠকের জন্য মাহির পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘বউ বাচ্চা মারা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে, তখনও তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হব না। এই ভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।’
জানা গেছে, ১৫৪ যাত্রী নিয়ে এ দিন দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল রাত ৯টার দিকে। কিন্তু এর মাঝেই রাজধানীর গোপীবাগ পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রেনের চার বগি পুড়ে ছাই হয়ে যায়।
এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়। দগ্ধ হন বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বেনাপোল এক্সপ্রেসের এই যাত্রীদের মৃত্যুর বিভৎস দৃশ্য গণমাধ্যমগুলো প্রকাশ না করলেও ঘটনাস্থলে উপস্থিত জনগণ মোবাইলে সেটা ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










