ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:০৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

পুরুষের সম পারিশ্রমিকের দাবিতে সুইস নারীদের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

সুইস নারীরা পুরুষের সমান পারিশ্রমিকের দাবিতে ধর্মঘট করছেন। গত ২৮ বছরের মধ্যে এই প্রথম তারা এ ধরনের ধর্মঘট পালণ করছেন।

ধর্মঘট পালনের সময় সুইস নারীরা রাস্তায় নেমেও প্রতিবাদ করছেন ও যানবাহন আটকে দিচ্ছেন। এমনকি তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে বক্ষবন্ধনী পুড়িয়ে দেন। 

পুরুষের সমান পারিশ্রমিক ছাড়াও তারা আরো অধিক সাম্য আদায় ও যৌন হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন। 

সুইস নারীরা বলছেন, বিশেষ করে নারী শিক্ষক, গৃহসহকারি, শিশু ও বয়স্কদের দেখভালকারিদের বরং বেশি বেতন দেয়া উচিত। 

দেশটির পরিসংখ্যান অফিস বলছে, পুরুষদের চেয়ে নারীরা ১২ শতাংশ কম বেতন পায়। তারা নানা রকম নির্যাতনের শিকার।

জুরিখে প্রধান রেল স্টেশনের কাছে আন্দোলনকারিরা বিভিন্ন সড়ক বন্ধ করে দেন। সুইস নারী এমপিরা গাঢ় বেগুনি রংয়ের পোশাক পরে সংসদ থেকে বের হয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

তারা বলেন, সুইজারল্যান্ডে মাত্র ৮ শতাংশ কাজ নারীদের দখলে। এ হার দ্রুত বৃদ্ধি হওয়া জরুরী। অধিকার আদায় না হওয়া পর্যন্ত সব আন্দোলন চলবে।

জেনেভাতেও নারীরা তাদের বেতন কাঠামো সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে। 

এর আগে লাউসানিতে গত বৃহস্পতিবার মধ্যরাতে একই দাবিতে নারীরা সেখানকার চার্চে সমাবেশের আয়োজন করে। তারা রাস্তায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয় এবং তাতে বক্ষবন্ধনী ছুড়ে ফেলে।