ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:৩৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

পুরো ভারত দখল করতে চাইছে বিজেপি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরো ভারত দখল করতে চাইছে বিজেপি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে প্রেসিডেন্ট শাসনের দিকে যাচ্ছে দেশ।

গতকাল বুধবার তৃমমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায় মমতা বলেন, টাকা দিয়ে সব কিনে নিতে চাইছে বিজেপি। সর্বত্র এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে।

তিনি বলেন, কর্নাটকে ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলল বিজেপি। বলছে, ১০৭ জন বিধায়ক ওদের সঙ্গে আছে। ৭ জন বিধায়কও সঙ্গে নেই। বাংলাও দখল করতে চাইছে বিজেপি। বাংলা দখল ওতো সহজ নয়।

সূত্র : নিউজ এইটিন

-জেডসি