ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

পুলিশকে মদ খাইয়ে পালালো দণ্ডপ্রাপ্ত আসামী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে পুলিশকে মদ খাইয়ে পালিয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কুখ্যাত অপরাধী। উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অভিযুক্ত ওই আসামীর নাম বদন সিং ওরফে বদ্দু। উত্তর প্রদেশে সে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে বেশ পরিচিত।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আদালত থেকে জেলে যাওয়ার সময়ে পুলিশদের বিশেষ খানা-পিনার প্রস্তাব দেয় ওই আসামী। এতে রাজি হয় পুলিশ। মদের লোভে দেশটির মীরাটের একটি হোটেলে যায় তারা। পুলিশবাহিনী মদের নেশায় বুঁদ হতেই হোটেল থেকে চম্পট দেয় বদ্দু। প্রায় তিন ঘণ্টা পর নেশার ঘোর কাটলে পুলিশ বুঝতে পারে বদন তাদের হেফাজত থেকে পালিয়েছে।

বদন সিং ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের ঘটনায় গত বছর দোষী সাব্যস্ত হয়। তার বিরুদ্ধে খুন ও ডাকাতি-সহ মোট দশটি মামলা রয়েছে।

এছাড়া ওই ৪৮ বছর বয়সী এই দুষ্কৃতীর মাথার দামও রাখা ছিল এক লাখ টাকা। গত বছর অক্টোবর মাসে ধরা পড়ে সে। এরপর একমাস মীরাট জেলে রাখার পর তাকে ফারুখাবাদের ফতেগড় সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার গাজিয়াবাদ আদালতে খুনের মামলার শুনানির জন্য পুলিশের ভ্যানে করে বদনকে ফতেগড় থেকে গাজিয়াবাদ আনা হয়।

যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশের এমন ‘কীর্তিতে’ তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেই সাথে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও রীতিমতো ঠাট্টা-মশকরা করছে সবাই।

-জেডসি