পুষ্টিহীনতায় ৪ লাখ ইয়েমেনি শিশুর মৃত্যু হতে পারে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মধ্যপ্রাচ্যের সংঘাতে কবলিত দেশ ইয়েমেনের মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। যদি চলতি বছরে জরুরিভিত্তিতে যথাযথ সহায়তা প্রদান করা না যায় তাহলে দেশটি মৃত্যুকূপে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, ৪ লাখের বেশি ইয়েমেনি শিশুর (যাদের বয়স ৫ বছরের কম) পুষ্টিহীনতার কারণে মৃত্যু হতে পারে।
ইয়েমেনে সহায়তার জন্য যে পরিমাণ অর্থ জাতিসংঘ চেয়েছে তার অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দাতারা। মূলত এর পরপরই এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
সোমবার (১ মার্চ) বিশ্বের দাতাদের নিয়ে একটি সম্মেলনে ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের কথা জানান গুতেরেস। সুইডেন এবং সুইজারল্যান্ডের এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ইয়েমেনের জন্য ৩.৮৫ বিলিয়ন ডলার চেয়েছিল জাতিসংঘ। যদিও দাতারা ১.৭ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবৃতির মাধ্যমে গুতেরেস বলেছিলেন, লাখ লাখ ইয়েমেনি শিশু, নারী এবং পুরুষের বেঁচে থাকার জন্য জরুরিভিত্তিতে সহায়তা প্রয়োজন। এই সহায়তা যদি কমানো হয় তাহলে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। এ ক্ষেত্রে দাতারা যে সাড়া দিয়েছেন তাকে 'হতাশাজনক' হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ প্রধান।
গুতেরেস দাবি করেন, যারা উদারভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এছাড়া অন্যদের এই বিষয়টি আবারও বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ভয়াবহ দুর্ভিক্ষ দূর করতে এটি অত্যন্ত জরুরি।
২০১৪ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ শুরু হয়। পরে সরকারি বাহিনীর পক্ষে সৌদির নেতৃত্বে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কয়েকটি দেশ। কয়েকবছর ধরে চলা যুদ্ধে মহা বিপর্যয়ে পড়েছে সবচেয়ে দরিদ্র আরব দেশটির সাধারণ মানুষ। খাবার ও চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের।
দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাব অনুযায়ী, অন্তত ১৬ মিলিয়ন (এক কোটি ৬০ লাখ) মানুষ- যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেক- ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এরই মধ্যে খাবার ও চিকিৎসার অভাবে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










