ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৯:০৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

পূর্বের তথ্যের সঙ্গে গরমিল থাকলে বন্ধ হবে সিমকার্ড : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:১১ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

দেশের সব মোবাইল সিম কার্ড গ্রাহকদের নিবন্ধন করাতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ১৩ সেপ্টেম্বর থেকে তিন মাস এ সুযোগ থাকবে বলেও জানান তিনি।

তবে যারা আগে নিবন্ধন করিয়েছেন তারা যাচাই করালেই চলবে। বুধবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ-টিআরএনবি এর সঙ্গে মতবিনিময়ের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তিনি আরও বলেন, সিমকার্ডের পূর্বের তথ্যের সাথে গরমিল থাকলে সিমকার্ডটি বন্ধ করে দেয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, `যারা সঠিক প্রক্রিয়ায় সিমকার্ডের নিবন্ধন করেছেন তাদেরকে যাচাই-বাছাই করতে হবে। পূর্বের নিবন্ধনের সঙ্গে মিলিয়ে দেখা হবে যে তথ্য ঠিক আছে কিনা। যদি সঠিক তথ্য দেয়া থাকে, তাহলে পুনরায় নিবন্ধন করতে হবে না।`

এই বিভাগের জনপ্রিয়