পৃথুলার পরিবার চায়নি একমাত্র সন্তান পাইলট হোক
ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩১ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার
এটি ছিল কো-পাইলট হিসেবে পৃথুলা রশীদের দ্বিতীয় আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটিও ছিল কাঠমান্ডুতেই।
বিবিসি বাংলার সাথে এক কথপোকথনে পৃথুলার জীবনের নানা দিক সম্পর্কে কথা বলেন তার খালাতো বোন তাসমিন রহমান অমি। তিনি বলেন, পৃথুলার পাইলট হওয়াটা পরিবারের অনেকেই পছন্দ করেনি। জীবনের শঙ্কা রয়েছে এমন একটা পেশায় যে তিনি যোগ দেবেন এটা অনেকেই মেনে নিতে পারেনি।
তাসমিন রহমান অমি বলেন, "ও জয়েন করার পর থেকেই আমরা এই ঝুঁকির বিষয়টা জানতাম। বেসিক্যালি, ও নিজেই এই পেশায় যেতে চেয়েছিল," বলছিলেন মিস রহমান।
তিনি জানান, পৃথুলার মন ছিল খুবই অনুসন্ধিৎসু। নানা জিনিস সম্পর্কে তিনি জানতে চাইতেন। ছেলে বেলায় তিনি একবার নিজের ওপর পরীক্ষা করে দেখতে গিয়েছিলেন যে মারা গেলে কেমন লাগে। তার বাবা সে সময় বাসায় ছিলেন। তিনিই মেয়েকে বিপদের হাত থেকে বাঁচান।
তাসমিন বলেন, পৃথুলা রশীদ ছিলেন খুবই কোমল প্রাণের মানুষ। বাসায় খরগোশ, মাছ পুষতেন। রাস্তার কুকুরদের জন্য তার ছিল অসীম মায়া। একবার একটি কুকুরের শ্বাসকষ্ট দেখে বাবার ইনহেলার দিয়ে চিকিৎসা করান।
তিনি জানান, একবার এক চড়ুই পাখি ডানা ভেঙে বাসায় এসে পড়েছিল। অনেক যত্ন নিয়ে তিনি সেই পাখির শুশ্রূষা করেন। কিন্তু পাখিটি শেষ পর্যন্ত বাঁচেনি। এই শোকে পৃথুলা দুই-তিন দিন ভাল করে খাওয়া দাওয়া করতে পারেননি।
তাসমিন বলেন, "সে ছিল এমন এক মানুষ যার উপস্থিতি আপনার মনে ভাল করে দেয়ার জন্য যথেষ্ট,"। আপনার মন খুব খারাপ, কিন্তু ও এমন একটা কিছু করবে, বা এমন একটা কিছু বলবে, যাতে আপনার একদম মন ভাল হয়ে যাবে।"
কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল গত সোমবারই নিশ্চিত করে, নিহতদের মধ্যে ইউএস-বাংলার ঐ ফ্লাইটের পাইলট পৃথুলা রশীদও রয়েছেন।
সূত্র : বিবিসি বাংলা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


