পেগাসাস দিয়ে মমতার ফোনেও আড়ি পাতা হয়েছিল!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে মমতা ব্যানার্জির ফোনে আড়ি পাতা হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। নির্বাচনের আগে দলের রণকৌশল স্থির করতে মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভোট কুশলী প্রশান্ত কিশোর। আলোচনা চলাকালীন তারা কেউই মোবাইল ব্যবহার করেননি বলে জানা গেছে। তারা অভিযোগ করে বলছে, ওই বৈঠকে নজরদারি চালিয়ে সেই বৈঠকের খবর নেয়া হয়েছিল।
বিশেষজ্ঞদের অনেকের মতে, যদি ফোন চালু (অন) থাকাকালীন ‘পেগাসাস স্পাইওয়্যার’ হ্যান্ডসেটের মধ্যে ঢুকিয়ে দেয়া যায়, তা হলে ফোন বন্ধ করে রাখলেও সেটি কাজ করতে পারে। তৃণমূলের শীর্ষ মহলের সন্দেহ, ওই বৈঠকের ‘খবর’ বার করতে সেই প্রযুক্তি কাজে লাগানো হয়েছিল।
‘পেগাসাস স্পাইওয়্যার’ নিয়ে দেশজোড়া আলোড়নের মধ্যে এই ‘তথ্য’ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও শোরগোল সৃষ্টি হয়েছে। বিষয়টি আরো বড় মাত্রা পেয়েছে ‘নজরদারির’ তালিকায় অভিষেক এবং পিকে’র নাম প্রকাশ পাওয়ায়।
এ ব্যাপারে অভিষেকে এক টুইট বার্তায় জানিয়েছে, ‘হেরোদের জন্য দু’মিনিটের নীরবতা! ইডি, সিবিআই, এনআইএ, আইটি, নির্বাচন কমিশনের সাথে অর্থবল এবং পেগাসাস সাথে নিয়েও ২০২১ সালে অমিত শাহের মুখরক্ষা হয়নি। সামনের বার আরো ভালো প্রস্তুতি নিয়ে আসবেন!’
পিকে’র দাবি, তার ফোনে যে আড়িপাতা চলছে, তা তিনি বুঝতেন। তার কথায়, ‘২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হ্যাকিং! যদিও আমি পাঁচ বার হ্যান্ডসেট বদল করেছি। তবে তা সত্ত্বেও হ্যাকিং যে চলছে, তার প্রমাণ তো মিলেছে।’
সংবাদ পোর্টাল ‘দ্য অয়্যার’ ফোনে আড়িপাতার এই অভিযোগ সামনে আনার পর থেকে বিরোধীদের আক্রমণের নিশানা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। অন্য সব কাজ মুলতুবি রেখে গুরুতর এই অভিযোগ নিয়ে আজ, মঙ্গলবার সংসদের উভয় কক্ষেই আলোচনা চেয়েছে তৃণমূল।
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার এক তরফা ভাবে নিজেদের কথা বলেছে। মঙ্গলবার লোকসভায় মুলতুবি প্রস্তাব এনে এই বিষয়ে আলোচনা চাই।’
একই দাবি করে আলোচনার জন্য এ দিনই নির্দিষ্ট নোটিশ দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের সচেতক সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘লোকসভা এবং বিধানসভা ভোটের আগে আড়িপাতার উদ্দেশ্য পরিষ্কার। এই দু’টি নির্বাচনে বিজেপি যে আসন পেয়েছে, তাতে এই আড়িপাতার ভূমিকা খতিয়ে দেখা হোক।’
তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই কর্মসূচি শেষ হলে মোবাইল ফোনে আড়িপাতার বিরুদ্ধে রাজ্যে বড় আন্দোলন করা হবে দলের তরফে। গাঁধী মূর্তির নিচে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং। তার নির্দেশে দিল্লিতে সাংসদেরাও সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবেন।
এ রাজ্যে বিরোধীরা অবশ্য তৃণমূল সরকারের বিরুদ্ধেও আড়ি পাতার পাল্টা অভিযোগে সরব। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘পেগাসাস নিয়ে যা বলা হচ্ছে, সব অসত্য অভিযোগ। মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল সরকারের বিরুদ্ধে তার ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন। বিষয়টি নিয়ে মামলাও করেছিলেন তিনি।’
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, ‘এ রাজ্যে গত ১০ বছর ধরেই রাজনৈতিক নেতা, আমলাদের ফোনে আড়ি পাতা হয়।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










