ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২২:২৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ২৭ মে’র পরিবর্তে ৩ জুন হবে এই পরীক্ষা।
বুধবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। বৃহস্পতিবার সেই নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৭ মে। একই দিন ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। সে কারণেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হবে আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল)। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে।