পোপের পরামর্শ পরিষদে প্রথম নারী নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
পোপের পরামর্শ পরিষদে প্রথম নারী নিয়োগ
পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন।
শনিবার সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। এর একজন ফরাসী নারী নেথালি বিকোয়ার্ত। সিনোদেই তিনি ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন।
এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।
তিনি আরো বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেয়ার ক্ষমতা দেয়ার মধ্যদিয়ে দরোজা খুলে গেলো।
বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না।
আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপস এর সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।
সিনোদ অব বিশপস এ অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন।
নেথালি বিকোয়ার্ত (৫২) ফ্রান্স ভিত্তিক জাভিয়ার সিস্টার্স এর সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রীসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










