ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

প্যারিসে ফের বাধ্যতামূলক করা হলো মাস্ক 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে এ সপ্তাহে বাসা-বাড়ির বাইরে মাস্ক পরিধান আবারো বাধ্যতামূলক করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকানোর লক্ষ্যে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি ফরাসি পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

প্যারিস পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রাইভেট গাড়ির ভিতরে থাকা ব্যক্তি, সাইকেল আরোহী, স্কুটারের মতো দুই চাকাবিশিষ্ট পরিবহনে থাকা ব্যক্তি ও খেলোয়াড়রা ছাড়া সকলের ক্ষেত্রে শুক্রবার থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।

বুধবার প্রাত্যহিক হিসাবে করোনা ভাইরাসে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন দেশটিতে মোট দুই লাখ আট হাজার জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এদিকে বড়দিনের পর থেকেই অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভির ভেলান বলেন, ‘ধামি অমিক্রন ভ্যারিয়েন্টকে কেবলমাত্র একটি ঢেউ হিসেবে অভিহিত করবো না, আমি এটিকে একটি জলোচ্ছ্বাস হিসেবে অভিহিত করবো।’

বর্তমান পরিস্থিতিতে সরকার নাইটক্লাব বন্ধ রাখার মেয়াদ বাড়ানোসহ নতুন করে বিভিন্ন  বিধিনিষেধের ঘোষণা দিয়েছে ।
নেদারল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে কঠোর লকডাউন আরোপ করা হলেও ফ্রান্স তা থেকে দূরে রয়েছে।