ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ০:৪৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

প্রকাশ্যে এলো রাজপরিবারের সঙ্গে হ্যারি-মেগানের তিক্ততা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার আরও প্রকাশ্যে এলো ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের তিক্ততা। অপরাহ উইনফ্রেকে দেয়া এক সাক্ষাৎকারে, রাজপরিবারের বিরুদ্ধে মিথ্যে রটনা প্রশ্রয় দেয়ার অভিযোগ করেছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।

গত বছরের মার্চে দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগানের রাজকীয় দায়িত্ব ও কর্তব্য ত্যাগের পর থেকে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দ্বন্দ্বের কিছুটা আভাস পাওয়া যায়। দায়িত্ব ছাড়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এই দম্পতি।

সম্প্রতি দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের মে মাসে বিয়ের পাঁচ মাসের মাথায় অভিযোগের তীরে বিদ্ধ হন মেগান মার্কেল। কেনসিংটন প্যালেসে থাকার সময় তিনি রাজপরিবারের কয়েকজন কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক কর্মীর ফাঁস হওয়া ইমেইলের বরাতে বলা হয়, দুই কর্মীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন ডাচেস অব সাসেক্স। পরে এক বিবৃতিতে এ অভিযোগ খতিয়ে দেখার কথা জানায় বাকিংহাম প্যালেস।

রাজকীয় দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে গত বছর রাজকীয়তার বাইরে বেরিয়ে তারা সাধারণ জীবন কাটানোর দাবি করলেও সাম্প্রতিক ঐ প্রতিবেদন বলছে রাজপরিবারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই প্যালেস ছাড়তে বাধ্য হয়েছেন হ্যারি-মেগান।

হ্যারি-মেগানকে নিয়ে বিস্ফোরক তথ্যের মধ্যেই অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দিয়েছেন দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্স। সাক্ষাৎকারে মেগানের দেয়া বক্তব্যে বাকিমহাম প্যালেসের সঙ্গে এই দম্পতির দ্বন্দ্ব আরও পরিষ্কার হয়েছে।

সেখানে তিনি বলেন, হ্যারি-মেগানের বিরুদ্ধে ওঠা মিথ্যা রটনাকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার। এমন অবস্থায় নীরব থাকতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি। মেগান আরও বলেছেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি কিছু হারাতে হয় তার জন্যও প্রস্তুত আছেন তিনি।

সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রে সিবিএস চ্যানেলে রোববার ও যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে সোমবার (৮ মার্চ) প্রচার হওয়ার কথা রয়েছে।

-জেডসি