প্রচন্ড গরমে পেটের অসুখ থেকে বাঁচতে `ফাইভ এফ`
বিবিসি বাংলা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
ইংরেজিতে এফ দিয়ে শুরু হয় এমন পাঁচটি শব্দ যদি আপনি মনে রাখেন আর এই পাঁচটি বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলেন, তাহলে খুব সহজেই এই প্রচন্ড গরমে নিজেকে সুস্থ রাখতে পারেন ডায়ারিয়া, কলেরা বা এ ধরণের অনেক পেটের পীড়া থেকে।
বাংলাদেশে এখন যে প্রচন্ড গরম পড়েছে, তাতে হঠাৎ করে বেড়ে গেছে নানা ধরণের পেটের পীড়া। ঢাকার মহাখালীতে আইসিডিডিআরবির হাসপাতালে গত কয়েকদিনে প্রচুর রোগী ভর্তি হয়েছেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে। এদের মধ্যে ডায়ারিয়া থেকে শুরু করে কলেরায় আক্রান্ত অনেক মানুষও আছেন।
কীভাবে এই গরমে আপনি পেটের পীড়া থেকে নিজেকে রক্ষা করতে পারেন? ঢাকার একটি বেসরকারি হেল্থকেয়ার প্রতিষ্ঠান 'প্রাভা হেলথে'র ফ্যামিলি ফিজিসিয়ান ডাঃ সামিনা পারভিন ইংরেজিতে 'এফ' আদ্যাক্ষর দিয়ে শুরু হয় এমন পাঁচটি শব্দে বলেছেন কী করতে হবে:
১. ফুড অর্থাৎ খাবার:
খাবার সবসময় ঢেকে রাখতে হবে, বাসি খাবার একদমই খাওয়া যাবে না। খাবার গরমে দ্রুত নষ্ট হয়। রাস্তার খাবার খাওয়া উচিৎ নয়, খাবার বারবার গরম করে খাওয়া উচিৎ নয়। মাছির জন্য খাবার সব সময় ঢেকে রাখতে হবে। গরমে ঘনঘন বিদ্যুৎ চলে যায়। তাই এমনকি খাবার ফ্রিজে রাখলেও তাতে জীবাণু জন্ম নিতে পারে। সেই খাবারও ভালো করে গরম করতে হবে।
২. ফ্লুইড অর্থাৎ পানি বা তরল পদার্থ:
যে পানিই আপনি খাবেন চেষ্টা করতে হবে ফুটিয়ে শুদ্ধ করে খাওয়ার। বাড়ির বাইরে যাবার সময় বোতলে করে ফুটনো পানি নিয়ে যাওয়া উচিৎ। ভবনের নিচে পানির মূল ট্যাংকি পরিষ্কার রাখতে হবে।
৩. ফ্লাই অর্থাৎ মাছি বা পোকামাকড়
মাছি সব কিছুর উপর বসে। তাই মাছি ডায়ারিয়ার সংক্রমণ ছড়াতে খুব বড় ভূমিকা পালন করে। সেজন্যে সবসময় সব খাবার ঢেকে রাখতে হবে।
৪. ফিসিস অর্থাৎ মল
সুরক্ষিত যায়গায় মলত্যাগ করতে হবে যাতে এটি মাছি বা তেলাপোকার সংস্পর্শ না আসে।
৫. ফিঙ্গার মানে আঙুল
খাবার খাওয়ার আগে এবং মল ত্যাগ করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। হাতের নখ ছোট করে কেটে রাখতে হবে। কারণ নখের কোনায় একটি ছোট খাদ্যকণা রয়ে যেতে পারে, সেটা পচে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, সেটা আবার খাবার খাওয়ার সময় পেটে চলে যেতে পারে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ





