প্রতিদিন সাগরে ধরা পড়ছে ১০ লাখ টাকার সোনা বাইন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
চলতি বছর শীত মৌসুমে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ সোনা বাইন মাছ। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসা প্রতিটি ট্রলারেই দেখা মিলছে এ সোনা বাইনের। দেশের মধ্যে এ মাছের চাহিদা কম থাকলেও রপ্তানি হয় বিদেশে। প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সোনা বাইন বিক্রি হয় এ ঘাটে।
বরগুনার পাথারঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছে এক একটি ট্রলার। প্রতিটি ট্রলারেই ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এর মধ্যে প্রতিদিন ঘাটে আসা প্রায় প্রতিটি ট্রলারেই ২০ থেকে ২৫ মণ সোনা বাইন মাছ শিকার করে ঘাটে নিয়ে আসেন জেলেরা। জাত ও আকারভেদে প্রতি মণ সোনা বাইন বিক্রি হয় ২০ থেকে ৪০ হাজার টাকায়।
ইল গোত্রীয় এই মাছ সাধারণত শীত মৌসুমেই বেশি পাওয়া যায়। তবে বিদেশে এর কদর বেশি থাকায় রপ্তানি করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীরা ঘাট থেকে এ মাছ ক্রয় করে ঢাকার ব্যবসায়ীদের কাছে পাঠান।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট এলাকার একজন মৎস্য আড়তদার মো. মুসা বলেন, এখন সাগরে সোনা বাইন একটু বেশি পাওয়া যায়। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ লাখ টাকার সোনা বাইন মাছ বেচাকেনা হয় এখান থেকে। এই মাছ ধরা পড়ায় জেলেরা এখন খুশি।
সাইফ ফিসের আড়তদার মো. আলম বলেন, এই শীত মৌসুমে জেলেরা গভীর সমুদ্রে বড় ফাঁসের জাল দিয়ে সোনা বাইন মাছ শিকার করেন। এ মাছ দুই ধরনের হয় সাদা বাইন প্রতি মণ ২০ থেকে ২৫ হাজার এবং সোনালি বাইন প্রতি মণ ৪০ হাজার টাকায় বিক্রি হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




