প্রতিবন্ধি ব্যক্তিদের ওপর ডাটাবেজ তৈরির আহবান সায়মা ওয়াজেদের
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫০ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার
অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন সকলের অংশগ্রহণমূলক একটি সমাজ গঠনে প্রতিবন্ধিদের সম্পৃক্ত করতে তাদের ওপর একটি ডাটাবেজ তৈরি করার আহবান জানিয়েছেন।
তিনি আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনা-বর্তমান ও ভবিষ্যত’ শীষর্ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্লেনারি সেশন পরিচালনাকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
দক্ষিন পূর্ব এশিয়া বিষয়ক অটিজম সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন বলেন, প্রতিবন্ধিদের ওপর কোন ডাটবেজ না থাকা একটি বড় সমস্যা। ডাটাবেজ না থাকায় তারা কোথায় বসবাস করে, কি ভাবে বসবাস করে, তদের জীবনে কি ঘটছে,কতজন লোক প্রতিবন্ধি, এ সব ব্যাপারে সঠিক কোন তথ্য নেই। তিনি বলেন, আমরা অর্থনৈতিক অথবা সামাজিক উন্নয়ন উভয়ের জন্য উন্নয়ন পরিকল্পনা করেছি।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, চিলির ওএনজি ইনক্লুসিভার নির্বাহী পরিচালক কালোর্স কায়সার, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহা, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম এবং অস্ট্রেলিয়ার সিনিয়র পলিসি অফিসার সামান্ত হেলেন ফ্রেন্স বক্তব্য রাখেন।
ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত এডভাইজারি কমিটির আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা উন্নয়ন পরিকল্পনায় শুধু জনসংখ্যা গণনা না করে, তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনার ওপর অধিক গুরুত্ব দিতে ইউএনডিপির প্রতি আহবান জানান।
তিনি প্রতিবন্ধিদের জন্য নীতি প্রণয়নে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকার জাতিসংঘ উন্নয়ন লক্ষ্য অজর্নের (এসডিজি) আলোকে দুযোগ ঝুকি হ্রাস সম্পৃক্ত করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, দুযোগ ঝুকি কমিয়ে আনতে সমাজের সকলের অংশগ্রহণ প্রয়োজন এবং সকল নীতি ও চর্চায় লিঙ্গ বয়স প্রতিবন্ধি নির্বিশেষে সকলকে সম্পৃক্ত করতে বিশেষ দৃষ্টি দিতে হবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









