প্রতিবন্ধী শিশুকে পার্কে ঢুকতে না দেওয়ায় সেই ডিসির বিরুদ্ধে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রতিবন্ধী শিশু ইয়ানাতকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় রংপুরের ডিসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেছেন।
রিটে পাবলিক প্লেস, শপিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার ও অবাধ চলাচলের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করতে বলা হয়েছে। একইসঙ্গে সব পার্কে প্রতিবন্ধী শিশুদের ৫০ শতাংশ খরচে পার্কের রাইডে ওঠারও অনুমতি চাওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রংপুরের মেয়র, জেলা প্রশাসক রংপুরসহ ৭ জনকে রিটের বিবাদী করা হয়েছে।
গত ২৬ এপ্রিল রংপুরের চিকলি ওয়াটার পার্কের কিডস জোনে হুইলচেয়ারসহ মেয়েকে নিয়ে ঢুকতে গেলে রিজা রহমানকে ঢুকতে দেওয়া হয়নি। পরে ৩ মে রিজা মেয়েকে নিয়ে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান।
গত ২৭ এপ্রিল রিজা রহমান রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন। তাতে তিনি পার্কসহ বিনোদনের বিভিন্ন জায়গায় হুইলচেয়ার নিয়ে যাতে যাওয়া যায়, এ ধরনের নির্দেশিকা টানানোর আবেদন জানান।
শিশুটির মা জানান, গত ২৬ এপ্রিল মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য চিকলি ওয়াটার পার্কে নিয়ে যান রিজা রহমান। টিকিট কেটে মা ও মেয়ে পার্কের ভেতরে ঢোকেন। কিডস জোনের জন্যও আলাদা ১০০ টাকা দিয়ে টিকিট কাটেন। তবে সেখানে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মী জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভেতরে হুইলচেয়ার নিয়ে ঢোকা যাবে না। প্রায় পাঁচ মিনিট পর ওই কর্মী জানান, হুইলচেয়ার নিয়ে ভেতরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি। রিজা রহমান বলেন, ‘কর্মীর সেই কথা শুনে আমি আমার মোবাইলের ক্যামেরা চালু করি। ভিডিওতে বলতে বলি কেন হুইলচেয়ার নিয়ে আমি ভেতরে ঢুকতে পারব না। আমি টিকিট কেটেছি। কোনো বিধিনিষেধ থাকলে টিকিট নিলেন কেন? তখন ওই কর্মী টিকিট ফেরত দিতে বলেন।’
১১ বছরে পা রাখা আল আয়মান ইয়ানাত সেরিব্রাল পালসিতে আক্রান্ত। ইয়ানাত মা-বাবার একমাত্র সন্তান, পরিবারের সঙ্গে থাকে রংপুরে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











