ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:১১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

প্রতিবন্ধী শিশু সমাজের বোঝা নয় : ভূমিমন্ত্রী

আপডেট: ০২:০১ পিএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

Delu স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পাবনা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাসহায়ক উপকরণ সারা দেশে বিতরণ করা হচ্ছে। অন্য কোনো সরকারের আমলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে উপকরণ বিতরণ হয়নি। আজ শনিবার পাবনার আটঘরিয়া উপজেলায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার, শ্রবণ মেশিন ও ক্র্যাচ বিতরণকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের সরকারি ও আধা সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা মানা হচ্ছে। এসময় মন্ত্রী আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। এতে অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিমুন রাজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের জনপ্রিয়