প্রত্যাবর্তন বিলের মৃত্যু হয়েছে : ক্যারি লাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
গণবিক্ষোভের মুখে হংকংয়ের প্রত্যাবর্তন বিলের ‘মৃত্যু’ হয়েছে বলে মন্তব্য করলেন দেশটির প্রধান নির্বাহী ক্যারি লাম। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রত্যাবর্তন বিলটি নিয়ে সরকারের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তবে বিক্ষোভকারীদের দাবি মেনে বিলটি প্রত্যাহার করে নেওয়ার কোনো ঘোষণা দেননি ক্যারি। ওই বিলে প্রস্তাবিত আইন অনুসারে হংকং থেকে চীনসহ যেকোনো দেশে অপরাধীদের প্রত্যাবর্তন করা যাবে। বিক্ষোভকারীদের আশঙ্কা এই আইন পাস হলে স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে চীনের প্রভাব আরও বৃদ্ধি পাবে।
ক্যারি লাম বলেন, ‘বিক্ষোভের মুখে বিলটির মৃত্যু হয়েছে। তবে এখনো অনেকের মনে সন্দেহ রয়ে গেছে যে, সরকার লেজিসলেটিভ কাউন্সিলে বিলটি পাসের প্রক্রিয়া ফের শুরু করতে পারে। তাই আমি ফের বলছি, সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই। বিলটির মৃত্যু হয়েছে।’
বিবিসি বলছে, চলতি বছরের এপ্রিলে এই প্রত্যাবর্তন আইনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়। পরবর্তীতে বিক্ষোভে লাখ লাখ মানুষ জড়ো হয়। দাবি জানায়, আইনটির প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার। চাপের মুখে প্রত্যাবর্তন বিলটি পার্লামেন্টে উত্থাপনের সময়সীমা পিছিয়ে দেয় হংকং সরকার।
কিন্তু বিক্ষোভকারীদের দাবি মেনে একেবারে বাতিল করা হয়নি। লাম জানিয়েছেন, আইনটি নিয়ে হংকং সরকার যথাযথভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে।
এই বিলটি নিয়ে হংকং সরকার এক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের গণবিক্ষোভের মুখে পড়ে। এমনকি আন্দোলনকারীরা অঞ্চলটির পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ে অবরুদ্ধ করে সরকারি দপ্তরগুলো।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











