প্রথম নারী অর্থমন্ত্রী পেল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত মেয়াদে দেশটির প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে নির্মলা সীতারামন। এবার দ্বিতীয় মেয়াদে তিনিই হলেন দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী।
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদির সঙ্গে শপথ নিয়েছেন ৫৭ জন কেন্দ্রীয় মন্ত্রী।
মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গত মেয়াদের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও ৪৮ বছর পর এই প্রথম পূর্ণ মেয়াদের জন্য কোনো নারীকে অর্থমন্ত্রী করা হলো ভারতে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭০ সালের জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তবে পূর্ণ সময়ের জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন হলেন দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী।
মোদি তাকে এবারের মন্ত্রিসভায় গত মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রাজনাথ সিংকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সভাপতি অমিত শাহকে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুচিরাপল্লিতে ১৯৫৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন নির্মলা সীতারামন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৩ বছর আগে। বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেছেন নির্মলা।
২০০৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়া নির্মলা ২০১০ সালে দলের জাতীয় মুখপাত্র হিসেবে নির্বাচিত হন।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ইন্দিরা গান্ধীর পর সীতারামনই ছিলেন ভারতের দ্বিতীয় নারী প্রতিরক্ষামন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











