প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
কয়েক মাস ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নাজলা বাউডেন রোমধানেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট কাইস সাইদ। ফলে তিউনিসিয়া তো বটেই, আরববিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা।
গত জুলাইয়ে আগের প্রধানমন্ত্রীকে বহিষ্কার ও পার্লামেন্ট স্থগিত করে নির্বাহী ক্ষমতার সিংহভাগ নিজের করে নেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছিল তার ওপর।
এ অবস্থায় গত সপ্তাহে সংবিধানের বেশিরভাগ অংশ বাতিল করে ডিক্রির মাধ্যমে দেশ শাসনের বন্দোবস্ত করেন সাইদ। সে বিধানমতেই নাজলাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এ নেতা।
তিউনিসিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সাইদ ও নাজলাকে বৈঠক করতে দেখা যায়। এসময় নাজলাকে আগামী কয়েক ঘণ্টা অথবা দিনের মধ্যে নতুন সরকার গঠনের ভার দেওয়া হয়।
ভিডিওতে সাইদকে বলতে শোনা যায়, তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব দেবেন। এটি তিউনিসিয়া ও তিউনিসিয়ার নারীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
৬৩ বছর বয়সী নাজলার বিশ্বব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিউনিসিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভূতাত্ত্বিক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রিধারী এ নারী দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং স্কুলের একজন প্রভাষক।
সূত্র: আল জাজিরা, সিএনএন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











