প্রথম বারের মতো টেলিসেবা দিতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় বন্যা কবলিত কিছু এলাকায় দুর্যোগকালীন জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যবহৃত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
শনিবার (১৮ জুন) রাতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ তথ্য জানান।
এর আগে সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়াবহ অবস্থা দেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ১২২ বছরের ইতিহাসে এমন বন্যা হয়নি। বন্যা মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নিচ্ছে সরকার।
বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ এমনকি বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও পানিবন্দি মানুষকে উদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলায় শুক্রবার থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ১২ সেট ভিস্যাট যন্ত্রপাতি দিয়েছেন স্যাটেলাইট কোম্পানি। এ ছাড়াও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেওয়ার কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে আরও ২৩টি বন্যা কবলিত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে বলে জানান বিএসসিএল।
বিষয়টি নিয়ে বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে বন্যাকবলিত এলাকার মানুষজন জরুরি প্রয়োজনে টেলিযোগাযোগ সেবা স্থাপন করতে পারবে। দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএসসিএল।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টেলিকম অপারেটরগুলো তিনটি করে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে বানভাসি মানুষদের জন্য।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

