ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

প্রথম রুশ নারীকে মহাকাশে পাঠাবে আমেরিকা 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

রাশিয়ার প্রথম নারী মহাকাশচারী আনা কিকিনা। ফাইল ছবি।

রাশিয়ার প্রথম নারী মহাকাশচারী আনা কিকিনা। ফাইল ছবি।

এই প্রথম কোনও নারীকে মহাকাশে পাঠাচ্ছে রাশিয়া। প্রথম রুশ নারী নভশ্চর মহাকাশে যাবেন আমেরিকার ধনকুবের এলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’-এর বানানো শক্তিশালী রকেটে চেপে।

স্পেস এক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি প্রথম রুশ নারী নভশ্চর আনা কিকিনা যাবেন মহাকাশে। সে জন্য রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর সঙ্গে চুক্তি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে।

ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি অকেজো উপগ্রহকে ধ্বংস করতে গিয়ে দিন কয়েক আগে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিপদ ডেকে এনেছিল রাশিয়া। ওই ঘটনার ‘মহাকাশ আবর্জনা’ (স্পেস ডেব্রি বা স্পেস জাঙ্ক)-র বিশাল জমেছে পৃথিবীর কক্ষপথে। মমেঘ হাকাশ স্টেশন, অন্যান্য উপগ্রহ ও মহাকাশযানের বিপদ বাড়িয়ে তোলার জন্য ইতিমধ্যেই রাশিয়ার কড়া সমালোচনা করেছে আমেরিকা। 

কাউকে আগেভাগে না জানিয়ে রাশিয়ার ওই পরীক্ষা নিরীক্ষা চালানোর বিষয়ে বিবৃতি দিয়ে প্রকাশ্যে নিন্দা করেছে আমেরিকার প্রতিরক্ষা ও বিদেশ দফতর। নিন্দা করেছেন নাসার প্রধান বিল নেলসনও।

এ পরিস্থিতিতে এলন মাস্কের সংস্থার বানানো রকেটে চেপে রাশিয়ার প্রথম নারী নভশ্চরের মহাকাশে যাওয়ার ঘটনা দু’দেশের সম্পর্কের বরফ গলাতে কিছুটা হলেও সাহায্য করবে বলে মনে করছেন কূটনীতিকরা।

রুশ মহাকাশ গবেষণা সংস্থার পক্ষে জানানো হয়েছে, স্পেস এক্স-এর রকেটে চেপে মহাকাশে যাওয়ার জন্য তাদের প্রথম নারী মহাকাশচারী আনা কিকিনা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিতে শুরু করেছেন আমেরিকায়।