ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৯:৪৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বানোয়াট সংবাদে বিভ্রান্ত হবেন না : প্রধানমন্ত্রীর কার্যালয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৮ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কুচক্রিমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রকাশ করছে, তাতে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়ে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে।


বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এইসব বানোয়াট সংবাদ দেশের বর্তমান পরিস্থিতিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এইসব সংবাদের কোন ভিত্তি নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। বাসস