প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন শ্রীনগরের ৭০ পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সেমি পাকা ঘর পাচ্ছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মোট ৭০ পরিবার। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা।
আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল মিটিং- এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে জমি ও পাকা ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্ট্রি দলিলসহ এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শ্রীনগরে এসব ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। এসব অসহায় পরিবারদেরকে শুধু ঘর নয়, ঘরের সঙ্গে রয়েছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। ঘর নির্মাণে মান নিশ্চিত করার কথা বিবেচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না করে উপজেলা প্রশাসন নিজেদের তদারকির মাধ্যমে তা নির্মাণ করে দিচ্ছে। ফলে কম খরচে ভাল মানের ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
শ্রীনগর উপজেলায় জায়গাসহ ৭০টি ঘরের মধ্যে রাঢ়িখাল ১৫টি, শ্রীনগর ১০টি, আটপাড়া ১০টি, বাড়ৈখালী ৭টি, হাঁসাড়া ২টি, কুকুটিয়া ৭টি,বাঘড়া ৭টি, ভাগ্যকুল ৭টি ও ষোলঘর ইউনিয়নে ৫টি ঘর রয়েছে। উপজেলার ষোলঘর ইউনিয়নের ৫টির মধ্যে বীরতারা ইউনিয়নের ২টি ঘর সম্পৃক্ত রয়েছে।
উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতারপাড়া গ্রামের অন্ধ মো. জালাল আহমেদ (৬৫) বলেন, জমিসহ পাকা ঘর পাবো তা জীবনে কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আমাদের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। এখন অন্তত মরার আগে মাথা গোঁজার ঠাই নিয়ে চিন্তা করতে হবে না।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাম্মৎ রহিমা আক্তার জানান, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার- এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় শ্রীনগর উপজেলায় ৭০টি ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের তদারকিতে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগে উপজেলার সংশ্লিষ্টরা যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন। মহান এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি।
-জেডসি
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

