ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতো শতাংশ কোটা সংস্কার করবেন, তা না বলা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের বহিরাগত দাবি করে জড়িতদের বিচার চেয়েছেন। 

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মামুন এসব কথা বলেন।

হাসান আল মামুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের ওপর আন্দোলনে না আসার জন্য যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা এবং জড়িতদের বহিষ্কারের দাবি জানাচ্ছি।

কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতিকে ঢাবি থেকে আজীবন বহিষ্কারের যে দাবি জানানো হয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে বলেও জানান হাসান আল মামুন।

তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কদের আন্দোলন না করতে যে বাধা সৃষ্টি করা হচ্ছে তাদের এই কাজে আমরা তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং সরকারকে ৭ দিনের সময় দিচ্ছি আমাদের দাবি মানার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতো শতাংশ কোটা সংস্কার করবেন, তা না বলা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ভিসি ভবনের হামলাকারীরা বাইরের লোকজন, তারা আমাদের কেউ না। আমরা তাদের বিচার চাই।