ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চসিকের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে নগরীর ২১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার জীবন-দর্শন শীর্ষক বিষয়ে ২০ নম্বরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার জীবন-দর্শন শীর্ষক লক্ষাধিক বুকলেট ৯ম, ১০ম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিলি করা হয়েছে। এতে ২১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করেন।

আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি প্রতিটি স্কুল ও কলেজ থেকে বিজয়ী ৩জন শিক্ষার্থীকে আগামী শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থাকবেন।

-জেডসি