ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৭:১২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর ফেসবুক-টুইটারে ব্যক্তিগত কোনো আইডি নেই

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৫ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক এবং টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ-এর কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই।


আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ, (www.facebook .com/sajeeb.a.wazed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি (www.twitter.com/sajeebwazed) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক-এর একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।


এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী কন্যা সায়মা হোসেন ওয়াজেদের নামে যেসব আইডি বা পেইজ আছে তাতে তাদের কোনো অনুমোদন নেই।


ফেসবুকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যেই সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি আইডি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।


এই ধরনের অননুমোদিত আইডি বা পেইজ থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য যদি কোনো আইডি বা পেইজ খুলে তাহলে তা গণমাধ্যমে জানানো হবে।