ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১২:২১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার 

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।সোমবার (২০ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।এম এম ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুন (বুধবার) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন) করবেন।

তবে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতুর এবং সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে মঙ্গলবার (২১ জুন) সিলেট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন। তবে কখন যাবেন এ বিষয়ে এখনও সময় চূড়ান্ত হয়নি।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জবাসী। সিলেটের পাঁচটি উপজেলার ২০টি শহর পানির নিচে নিমজ্জিত আছে। সিলেট ও সুনামগঞ্জের ৮০ শতাংশ জায়গা বন্যার কবলে পড়েছে।