ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিক-তাপস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিক-তাপস

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিক-তাপস

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে তারা গণভবনে যান।

গণভবনে আতিক ও তাপস প্রবেশ করেন ফুল হাতে। প্রধানমন্ত্রীকে খাওয়াবেন বলে মিষ্টিও নিয়ে গেছেন তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিপুল সংখক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গেছেন আতিক ও তাপস। তবে গণভবনে শুধুমাত্র তারাই প্রবেশ করেছেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া অনুযায়ী দুই সিটিতে বিপুল ভোটে এগিয়ে আছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এ দুই প্রার্থী।

আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ফলাফল ঘোষণা শুরু হয়।