প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অনুষদভিত্তিক স্নাতকে সর্বোচ্চ ফলধারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন। ইবি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ইবি থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন- ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১) এবং বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা (৩.৭৯)। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (৩.৯৮) এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫)।
এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), আইন অনুষদের আইন বিভাগের রুবাইয়া ইয়াসমিন (৩.৫৯), প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন (৩.৮৫) এবং জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস (৩.৯৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক কমিশন কর্তৃপক্ষ ১৭৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে। এ তালিকার বিষয়ে কোনো প্রার্থীর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগ বা আপত্তি থাকলে যথাযথ প্রমাণসহ আগামী ৫ মে এর মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন, ইউজিসি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর লিখিতভাবে এবং ই-মেইলের ([email protected]) মাধ্যমে জানাতে হবে। এ তারিখের মধ্যে কোনো অভিযোগ বা আপত্তি না পাওয়া গেলে স্বর্ণপদক প্রদানের ক্ষেত্রে প্রকাশিত তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

