প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৭ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক দিনের সফরে আজ বুধবার বন্দরনগর চট্টগ্রামে আসছেন। সকালে নৌবাহিনীর দুটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান শেষে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর তিনি পটিয়ায় যাবেন।
পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণের আগে জনসভাস্থল থেকে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১৫ হাজার কোটি টাকার এসব প্রকল্প চট্টগ্রাম মহানগর ও জেলায়। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রধানের জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।
নৌকার আদলে তৈরি করা জনসভা মঞ্চটি আড়াইহাজার ফুটের। ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের বিশাল এই মঞ্চে দুই শতাধিক নেতার বসার ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ স্থলে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভিআইপি, সিআইপি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও নারীদের জন্য আলাদাভাবে আসন করা হয়েছে।
১৭ বছর পর শেখ হাসিনা পটিয়া আসছেন। সর্বশেষ ২০০১ সালে তিনি ওই বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসেছিলেন। আর ২০১০ সালের শেষ দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১২ সালে নগরের পলোগ্রাউন্ড এবং ২০১৩ সালে ফটিকছড়িতে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন দলীয় প্রধান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পটিয়ায় কয়েক দিন থেকে সাজসাজ রব। সেখানে দুটি হেলিপ্যাডের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রাম নগরেও ব্যাপকভাবে সৌন্দর্য বাড়ানো হয়েছে। নৌবাহিনীর অনুষ্ঠানে আসা-যাওয়ার পাশাপাশি পটিয়ায় সড়কপথে তার গাড়িবহর যেতে পারে। এ কারণে নগরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করা হয়।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







