প্রধানমন্ত্রী আজ ঠাকুরগাঁও যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৯ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
অাজ বৃহস্পতিবার এক দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বস্তরের মানুষের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। চলছে সব রকমের প্রস্তুতিও। জনসভা সফল করার জন্য চলছে জেলা আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের প্রস্তুতি।
জানা গেছে, আজ বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পৌরসভা কর্তৃপক্ষ শহরজুড়ে রাস্তা-ঘাট পরিষ্কার সভাস্থলের পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের জন্য রং লাগানোর কাজ করছে। জেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনগুলো সভামঞ্চ এবং রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধনসহ সভাস্থল জন সমুদ্রে পরিণত করার জন্য মাইকিং, পোস্টার, বেনার, ফেস্টুন, তোরণ নির্মাণ, হাট সভা, পথ সভা, বর্ধিত সভা, প্রস্তুতি সভার আয়োজন করছে দফায় দফায়। অফিস ও পাড়ায় চলছে আলোক সজ্জার কাজ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর/বিভাগের উদ্বোধনযোগ্য ও ভিত্তি প্রস্তর স্থাপনযোগ্য একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী এবারের সফরে সদর, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন, পিটিআইয়ের সম্প্রসারিত ভবন, আবুল হোসেন সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ভবনসহ ১০টি কলেজের চার তলা ভবন, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ভবন, আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পসহ ৩৫টি প্রকল্পের উদ্বোধন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলার বেশ কয়েকটি রেজিস্ট্রি অফিস ও ভবন, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার আধুনিকডাকবাংলো নির্মাণসহ ৩৩টি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।
পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের প্রবেশ মুখগুলোতে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সফরে তিনি ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর হেড কোয়ার্টার মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করবেন। দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউসে ঠাকুরগাঁও জেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে বিকেল তিনটায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন তিনি।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











