ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৯:৫৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

প্রধানমন্ত্রী আজ রনোদা প্রসাদ সাহা স্বর্ণ পদক প্রদান করবেন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ এএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল সফর করবেন। এ সময় তিনি মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রনোদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান করবেন। এছাড়াও জেলায় ৩১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টাঙ্গাইল সফরকালে তিনি জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারে মির্জাপুর হেলিপ্যাডে পৌঁছলে জেলা পুলিশ প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে।

পরে প্রধানমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্স থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর প্রধানমন্ত্রী দানবীর রনোদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) আয়োজিত এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাসস’র টাঙ্গাইল প্রতিনিধি জানান, ট্রাস্টের ৮৬ বছর পূর্তি উপলক্ষে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ বছরের দানবীয় রনোদা প্রসাদ সাহা স্বর্ণ পদক প্রদান করা হবে। তারা হচ্ছেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও তদানিন্তন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেইন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), নজরুল গবেষক প্রফেসর ড. রফিকুল ইসলাম ও বিশিষ্ট চিত্রশিল্পী শাহবুদ্দীন। সোহরাওয়ার্দীর পক্ষে শেখ রেহেনা এবং জাতীয় কবির পক্ষে কবির নাতনী খিলখিল কাজী প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর সৌজন্য ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করবে।

প্রধানমন্ত্রী কুমুদিনী ট্রাস্টের ৮৬ বছর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিকেলে একই স্থানে তিনি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে বিকেলে প্রধানমন্ত্রী রাজধানীতে প্রত্যাবর্তন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ও ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দী বলেন, আরপি সাহা নামে পরিচিত রনোদা প্রসাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত ব্যবসায়ী ও জনহিতৈষী ব্যক্তিত্ব। তিনি তার সব সম্পদ দেশ ও মানুষের জন্য দান করেছেন। 

তিনি জানান, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ, কুমুদিনী হাসপাতাল, রনোদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী নাসিং স্কুল ও কলেজ, টাঙ্গাইল কুমুদিনী গার্লস কলেজ, মির্জাপুর ডিগ্রী কলেজ, মির্জাপুর এস কে পাইলট বয়েজ এন্ড গার্লস হাইস্কুল, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের মতো অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আরপি সাহা।

১৯৭১ সালের ৭ মে পাকিস্তানী সেনাবাহিনী আরপি সাহা ও তার একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।

কুমুদিনী পরিবার এই মহান দানবীরের নামে ২০১৫ সালে রনোদা প্রসাদ স্বর্ণপদক প্রবর্তন করে।