ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী এখন ভালো আছেন, ৭টি জরুরি ফাইল ছেড়েছেন

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন।

আজ শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তাঁর অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী এখন ভালে আছেন।

তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘তাঁর স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি যারা তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি এখন ভালো আছেন।’

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন।’
তিনি বলেন, সার্জারি অত্যন্ত সফল হয়েছে এবং পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন।

জয় আরো লিখেছেন, ‘আজ তাঁর জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ, মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

শেখ হাসিনা সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে গেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যান।

এই বিভাগের জনপ্রিয়