প্রধানমন্ত্রী কাল প্যারিস যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার
ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে আগামীকাল সোমবার প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সফরে শেখ হাসিনা সামিটে ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারি-বেসরকারি পর্যায়ে এক সঙ্গে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থাসহ একশ’র বেশি বিশ্বনেতা এ সামিটে যোগ দেবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সামিটে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আজ রোববার মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ‘হাই-লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে তার সরকারের এসডিজি অর্জনসহ জলবাযু পরিবর্তনের সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
হাসিনা-ম্যাক্রঁ’র দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের নেতার আলোচনা চলমান রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, এসডিজি অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপের বিষয় প্রাধান্য পাবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান কাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
তিনদিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











