প্রধানমন্ত্রী খুঁজতে ব্যস্ত ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর চলছে ইংল্যান্ডে। তবে দেশটির এমন ব্যস্ততার মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন চলছে৷ ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে৷ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেও এখনই তার দায়িত্ব চলে যায়নি৷
টেরিজা মে পদত্যাগ করেছেন শুক্রবার৷ তারপর থেকেই ব্রিটেনে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি নতুন মুখ খুঁজতে শুরু করেছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন টেরিজা।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কনজারভেটিভ দলের ১১ জন সাংসদের মধ্যে শুরু হয়েছে দলের প্রধান পদ পাওয়ার লড়াই৷ যিনি জয়ী হবেন তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন৷ জুলাইয়ের চতুর্থ সপ্তাহে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ততদিন পর্যন্ত টেরিজা মে দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন৷
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকা কনজারভেটিভ সাংসদদের যে কেউ দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নামতে পারেন৷ সেক্ষেত্রে তাদের প্রয়োজন ৮ জন এমপির সমর্থন৷ গোপন ভোটে হবে সেই বাছাই প্রক্রিয়া৷ তারপর হবে আবার বাছাই৷ সবশেষে দু’জন হবেন চূড়ান্ত প্রার্থী৷ তাদের মধ্যে কে বেশি উপযুক্ত সেটা নির্ধারণ করবেন বাকি সদস্যরা৷ যিনি চূড়ান্ত নির্বাচিত হবেন তিনিই ব্রিটিশ প্রধানমন্ত্রী৷
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











