ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:৫৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২১ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ঢাকা ফেরার পথে আজ রোববার লন্ডন পৌঁছেছেন।


প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।


যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তিনি এখানে কয়েকঘন্টা যাত্রাবিরতির পর আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।


ফ্লাইটটি আগামীকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে নির্ধারিত রয়েছে।