ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:২৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

‘প্রযুক্তির ইতিবাচক পরিবর্তনে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি : জাতীয় সংসদ

ছবি : জাতীয় সংসদ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সৃজনশীলতা ও প্রযুক্তির ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদীয় কূটনীতি বৃদ্ধি করে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে সংসদ সদস্যদের জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’ এসময় তিনি সমতার ভিত্তিতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে আইপিইউ সদস্য রাষ্ট্রের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলিতে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব ‘পার্লিয়ামেন্টারি লিডারশিপ ইন প্রমোটিং পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এজ অব টেকনোলোজিকাল চেঞ্জ’ শীর্ষক জেনারেল ডিবেটে এসব কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. শিরীন শারমিন বলেন, ‘সকল সদস্য রাষ্ট্র একসাথে কাজ করলে জনগণের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। জনকল্যাণে বিশ্বের সকল সংসদ সদস্যগণ সোচ্চার হলে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা সম্ভব। তবে এ ক্ষেত্রে কর্মসংস্থান যাতে ব্যহত না হয় সেদিকেও নজর রাখতে হবে।’

স্পিকার বলেন, ‘স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানীর ব্যবহার, গবেষণা, পরিবেশগত, অবকাঠামোগত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে সৃজনশীলতা ও প্রযুক্তির ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে পারলে জনগণের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়।’

ই-পার্লামেন্টের আওতায় সংসদ সদস্যগণ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারেন। এক্ষেত্রে গণতন্ত্র শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, ‘সকল সংসদ সদস্যকে জনগণের কল্যাণেই কাজ করে যেতে হবে। বর্তমান বাংলাদেশে ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং বর্তমানে আইসিটি খাতে আয় এক কোটি ইউএস ডলার। এছাড়া পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেবাকেন্দ্র থেকে জনগণ প্রয়োজনীয় সেবা পাচ্ছে।’

১৩৯তম আইপিইউ এসেম্বলির অপর একটি ইভেন্টে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি সর্বসম্মতভাবে আইপিইউর স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি পূনঃনির্বাচিত হয়েছেন। ১৯০টি দেশের দুই হাজার ৫০০ এর বেশি সদস্য এ সভায় অংশ নেয়। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে ডা. মিল্লাত ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটিতে সকলের জন্য স্বাস্থ্য সেবা বিষয়টি প্রস্তাব করলে তা পরবর্তী সম্মেলনে উত্থাপনের জন্য গৃহীত হয়।

এ সময় ‍উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল কুদ্দুস, এমপি এ বি তাজুল ইসলাম, এমপি মমতাজ বেগম, এমপি মো. হাবিবে মিল্লাত, এমপি কে এইচ আজিজুল হক, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, এমপি শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।