প্রাণঘাতী ব্রেন স্ট্রোক, বিপদ এড়াতে লক্ষণ জানুন
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
স্ট্রোকের রোগীকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব চিকিৎসা দিতে হবে। এই জরুরি স্বাস্থ্য সমস্যাটিকে অবহেলা করলে মৃত্যুও হতে পারে। স্ট্রোকের বেশ কিছু লক্ষণ রয়েছে যা আগে থেকে শনাক্ত করতে পারলে রোগীকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব।
স্ট্রোক বলতে এমন একটি অবস্থাকে বোঝানো হয় যেখানে মস্তিষ্কের কোষগুলো রক্ত সরবরাহ হ্রাস বা বাধাগ্রস্ত হওয়ার কারণে মারা যেতে শুরু করে। এতে মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হয়। তাই অবিলম্বে রোগীকে বাঁচানো প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক স্ট্রোকের আগে কী কী সমস্যা দেখা দিতে পারে যেগুলো এই জরুরি স্বাস্থ্য সমস্যার প্রাথমিক উপসর্গ হিসাবে বিবেচিত হয়-
কীভাবে বুঝবেন ব্রেন স্ট্রোক হতে পারে?
প্রথমে রোগীকে হাসতে বলুন। তিনি হাসতে পারেন কি না দেখুন। এবার রোগীকে তার উভয় হাত উপরে তুলতে বলুন। হাত উঠাতে দুর্বল লাগছে কি না খেয়াল করুন। রোগীকে কিছু পড়তে বলুন বা তাকে কিছু বলতে বলুন। দেখুন তার কথা বলতে কোন অসুবিধা হচ্ছে কিনা। এসব কাজে যদি তার সমস্যা হয় তাহলে বুঝবেন তিনি স্ট্রোক করেছেন।
তীব্র মাথাব্যথা
মাঝেমধ্যে মাথাব্যথা হওয়া স্বাভাবিক। তবে এই মাথাব্যথা যদি প্রায়ই আপনাকে বিরক্ত করে তাহলে তা উপেক্ষা করবেন না। স্ট্রোকের সময় প্রচণ্ড মাথাব্যথার সঙ্গে সঙ্গে রোগী অজ্ঞান হয়ে যায়। মাথাব্যথার কিছু সময়ের মধ্যে যদি কেউ মূর্ছা যায় বা তার মাথা ঘোরায় তবে উপেক্ষা করবেন না। স্ট্রোকের অন্যতম লক্ষণ এটি।
শারীরিক দুর্বলতা বা শ্রবণ সমস্যা
হঠাৎ করে শরীর দুর্বল লাগলে সচেতন হোন। পাশাপাশি যদি শ্রবণ সমস্যা দেখা দেয় কিংবা কানে হঠাৎ করে কানে শব্দ শোনা যায় তাহলে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে।
চোখে ঝাপসা বা অন্ধকার দেখা
স্ট্রোকের পূর্বমুহূর্তে কেউ কেউ হঠাৎ করে চোখে অন্ধকার দেখে বা ঝাপসা দেখতে শুরু করেন। হঠাৎ, দৃষ্টিশক্তি হ্রাস স্ট্রোকের একটি লক্ষণ।
দুর্বলতা, হাত-চোখের সমন্বয় নষ্ট হওয়া, স্পর্শ করলে ত্বকের সংবেদনশীলতা হারানো, কথা বলতে অসুবিধা হওয়া ইত্যাদিও স্ট্রোকের লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী










