ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

প্রার্থনা করি অভিনন্দন নিরাপদে ফিরে আসুন : মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,‘তার পরিবার পরিজন এবং আমাদের দেশের কোটি কোটি মানুষের মতই। আমিও চাইছি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যেন নিরাপদে এবং সুস্থ অবস্থায় পাকিস্তানের হেফাজত থেকে তার নিজের দেশে ফিরে আসতে পারেন। আমি তার জন্য প্রার্থনা করব।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে ইমরান খান জানিয়ে দেন, দুদেশের মধ্যে শান্তিপ্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যেই ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেবে পাকিস্তান। ইমরানের এই বক্তব্যের কয়েক মিনিট বাদেই টুইটটি করেন মমতা।

গত বুধবার সকালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করায় দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করে দেশটির সেনারা। এ সময় দুজন পাইলটকে আটকের কথা বলা হলেও তা পরে শুধরে নেন মেজর জেনারেল আসিফ গফফুর। তিনি লিখেন, ‘একজন পাইলট পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।’