প্রার্থিতা ফিরে পেতে বিদেশি নাগরিকত্ব ছাড়লেন শাম্মী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
এ সংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে।
ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। আপিলের শুনানি হবে আগামীকাল বুধবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। তখনও তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
এ বিষয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘২৮ নভেম্বর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের আবেদন করি।’
অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে জানিয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন। তাই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবনা।’
ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।’
উল্লেখ্য হিজলা-মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধের জেরে দলীয় পদ হারানো পঙ্কজ নাথ দলেরও মনোনয়নবঞ্চিত হন। নৌকার মনোনয়ন পান ড. শাম্মী আহমেদ। শেষ দিন বিকেলে পঙ্কজ নাথ অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




