প্রায় অর্ধেক মার্কিনী করোনা টিকা নিতে রাজি নয় : গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন তথা টিকা বাজারে এলে তা গ্রহণ করতে মানুষের আগ্রহের বিষয়ে জানতে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এতে দেখা গেছে, যদি ভ্যাকসিন আজই পাওয়া যায়, তারপরও সেটি নিতে রাজি নন প্রায় অর্ধেক মার্কিনি।
ভ্যাকসিন তৈরির দ্রুতগতি নিয়ে সন্দিহান এই মার্কিনিরা সুরক্ষার চেয়ে এটি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লাভই বেশি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন টিকার অগ্রগতির উপরেও মার্কিন জনতার ওই অংশের আস্থা নেই। যে গতিতে করোনার টিকার কাজ চলছে, তাতে সেগুলির কার্যকারিতা নিয়েও সন্দিহান তারা।
গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ১০ হাজার প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর ওই সমীক্ষা চালিয়েছে ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টার। এতে দেখা যায়, আজই করোনার টিকা আবিষ্কার হলে, তা নিতে চান মাত্র ৫১ শতাংশ মার্কিনি। বাকি ৪৯ শতাংশ তা নিতে চান না।
শুধু তাই নয়, টিকা নিয়ে অনেকের মনে অনিশ্চয়তাও রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে কেবলমাত্র ২১ শতাংশ টিকা নিতে ইচ্ছুক বলে নিশ্চিত করেছেন। অথচ কয়েক মাস আগেও করোনা টিকার নেয়ার আগ্রহের এই চিত্র ছিল উল্টো। গত মে মাসে পিউ রিসার্চের এক জরিপে দেখা যায়, প্রায় ৭২ শতাংশ মার্কিন নাগরিক করোনার টিকা নিতে আগ্রহী রয়েছেন।
টিকা তৈরির গতির পাশাপাশি এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে। জরিপে অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশ টিকার ব্যাপারে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন। ৭২ শতাংশ বলেছেন, টিকার ব্যাপারে আরও বেশি খোঁজখবর নিয়ে তারপর প্রয়োগের সিদ্ধান্ত নেবেন। এছাড়া ৩১ শতাংশ বলেছেন, তাদের টিকার প্রয়োজন নেই।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে প্রাণ কেড়েছে ৯ লাখ ৯৯ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩ কোটি ৩১ লাখ।
মহামারির তাণ্ডব অব্যাহত থাকলেও রাশিয়া ছাড়া কোনও দেশই এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে পারেনি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে এখনও নেতৃত্বের আসনে রয়েছে চীন। দেশটির অন্তত চারটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে; যা বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি।
চীনের পরই আছে যুক্তরাষ্ট্র; দেশটির তিনটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় রয়েছে। মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি ফাইজার বলছে, অক্টোবরের শুরুতেই তারা করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতির জন্য আবেদন করবে। দেশটির আরেক কোম্পানি মডার্না চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিন আনার আশাপ্রকাশ করেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।
-জেডসি
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











