প্রিন্সেস ডায়ানার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রিন্সেস ডায়নার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিংশ শতাব্দীতে ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে আলোচিত ব্যাক্তির একজন ছিলেন তিনি। মৃত্যুর এত বছর পরও শুধু ব্রিটিশ জনগণের কাছেই নয় সারা বিশ্বের অগণিত ভক্তের মাঝে তার স্মৃতি অম্লান। পৃথিবীতে এমন কিছু ক্ষণজন্মা মানুষ আসেন যারা জ্বলে ওঠেন আপন মহিমায়। তাদেরই একজন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না স্পেন্সার।
আজ ডায়ানার মৃত্যুর ২৩ বছর পেরিয়ে গেছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি টানেলে সঙ্গী ডোডি আল ফায়াদসহ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। সমাজ সেবার জন্য তার জনপ্রিয়তা ছিল।
প্রিন্স চার্লসের সাথে বাগদানের পর থেকেই ব্রিটিশ গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ডায়না। সৌন্দর্য, ব্যাক্তিত্ব ও ফ্যাশান সচেতনতার জন্য খুব অল্প সময়েই হয়ে ওঠেন সেলিব্রিটি।
আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয় ছিলেন প্রিন্সেস অব ওয়েলস। এইডস, ল্যান্ডমাইন ক্লিয়ারেন্স এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন দাতব্য কার্যক্রমের জন্য সাধারনের মনে চিরস্থায়ী হয়ে যান ডায়ানা।
এদিকে, যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মবার্ষিকীতে আগামী বছর কেনসিনটন রাজপ্রাসাদের বাগানে তার মূর্তি স্থাপন করা হবে। মৃত্যুর আগে এই প্রাসাদেই বসবাস করতেন তিনি। তার দুই পুত্র প্রিন্স হ্যারি ও প্রিন্স চার্লসের এক যৌথ বিবৃতিতে এই মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, এই মূর্তি প্রাসাদ পরিদর্শনে আসা দর্শণার্থীদের কাছে তাদের মায়ের জীবন ও উত্তরাধিকারকে প্রতিফলিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীতে ২০১৭ সালে প্রথম তার মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। নির্মাণ কাজ শুরু হলেও করোনাভাইরাসের মহামারিতে তা বিলম্বিত হয়। ফলে সেটি উন্মোচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জুলাই। নির্মাণ শুরুর সময়ই রাজপ্রাসাদের সূত্র জানায় প্রিন্স হ্যারি ও উইলিয়াম এমন কিছু একটা করতে যা দীর্ঘকাল টিকে থাকবে।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না



