প্রিয়াংকার বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন কংগ্রেস নেতারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রিয়াংকা গান্ধীর হাসিতে মুগ্ধ সাধারণ জনগণসহ দলের অন্যান্য নেতাকর্মী। কিন্তু এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন নেতারা।
শনিবার দলের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দল ত্যাগ করেছেন ভাদোহি জেলার সভাপতি নীলম মিশ্রসহ তার সমর্থকরা। খবর জি নিউজের।
নীলম মিশ্রের অভিযোগ, কংগ্রেস প্রার্থী রমাকান্ত যাদব দলের নেতাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ জানান প্রিয়াংকা গান্ধীর কাছে৷
তাদের দাবি, প্রিয়াংকা দলের নেতাদের এই অভিযোগকে কোনো পাত্তা না দিয়ে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের কড়া কথা শুনিয়ে দেন৷
এতে অপমানিত বোধ করেন নীলম মিশ্র। এর পর ক্ষোভে দল ছাড়ার সিদ্ধান্ত নেন৷
এ বিষয়ে জেলার কংগ্রেসের সহসভাপতি মুশির ইকবাল জানান, খুব তাড়াহুড়ো করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে পারতেন।
প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচনে আজ রোববার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। এবার সাত দফায় হচ্ছে দেশটির এ জাতীয় নির্বাচন।
পশ্চিমবঙ্গ, দিল্লিসহ সাতটি রাজ্যের ৫৯টি আসনে রোববার ভোট হচ্ছে। ষষ্ঠ দফার নির্বাচনে উত্তরপ্রদেশের ১৪টি আসন, হরিয়ানা ১০, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে ভোট হচ্ছে আজ।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











