ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রিয়াঙ্কার সংবাদ ব্রিফিং বিকেলে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩২ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশে সফররত জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত সোমবার থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখছেন। রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা জানাতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সংবাদ ব্রিফিং করবেন তিনি।   

বুধবার বিকেলে ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।  

ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে যান তিনি। সেখানে তিনি বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করেন। প্রিয়াঙ্কার সেই অভিজ্ঞতা জানাতেই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীর করণীয় সম্পর্কেও তিনি ব্রিফিংয়ে আলোকপাত করবেন।    
 
আজ কক্সবাজার থেকে ঢাকায় আসবেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর সংবাদ ব্রিফিং করবেন। আজই মুম্বাই ফিরে যাবেন তিনি।

আজ সকালে ফেসবুক লাইভে আসেন তিনি। বিশ্বাসীর সঙ্গে শেয়ার করেন তার গত চারদিনের অভিজ্ঞতা।