ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:১১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী ফিরল বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

প্রেমের টানে কাঁটাতারের সীমান্ত বাধা পেরিয়ে ভারতীয় কিশোরী ঢুকে পড়েছিল বাংলাদেশে৷ তারপর নানা শলা পরামর্শের পালা চুকিয়ে প্রেমিককে দেখে তবেই শান্তি প্রেমিকার৷ আপাতত তাকে বর্ডার গার্ড বাংলাদেশ ফেরত পাঠিয়েছে৷

পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা খারিদা হরিদাস গ্রামের বাসিন্দা রাজিয়া খাতুন৷ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা জাহিদ হাসানের৷ কিন্তু দেখা হয়না তাদের৷ অগত্যা ঝুঁকি নিয়ে সীমান্ত পার হওয়ার কথাই মাথায় এসেছিল রাজিয়ার৷ সেই মতো গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছিল সে৷ তারপর রাজিয়া পৌঁছে গিয়েছিল তার প্রেমিকের বাড়ি৷

রাজিয়ার কাছে সব শুনে মাথায় হাত পড়ে জাহিদের আত্মীয়দের৷ তারাই তড়িঘড়ি করে যোগাযোগ করেন কুড়িগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে৷ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয় রাজিয়া৷ তাকে নিয়ে শুরু হয় টানাপোড়েন৷ 

এদিকে বাড়ির মেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে এটা জানতে পেরেই রাজিয়ার পরিবার যোগাযোগ করে বিএসএফের সঙ্গে৷ তার ছবি ও বিবরণ দিয়ে বিএসএফ বার্তা পাঠায় বিজিবিকে৷ তথ্য মিলে যেতেই বিজিবি ও বিএসএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়৷

অবশেষে বাংলাদেশ থেকে ফের পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে রাজিয়াকে৷ সে ফিরে গিয়েছে কোচবিহারে তার বাড়িতে৷ তবে শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন তার দুচোখজুড়ে৷