ফাইজারকে টিকা সরবরাহের বিষয়ে সতর্ক করে ইতালির চিঠি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন টিকা তৈরির প্রতিষ্ঠান ফাইজারকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ইতালি। সোমবার পাঠানো ওই চিঠিতে ফাইজারকে করোনাভাইরাসের টিকা সরবরাহের বিষয়ে চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে। সরকারের বিশেষ কমিশনার এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
এই চিঠিটি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন ড্রাগ প্রস্তুতকারকের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। গত সপ্তাহে কোভিড টিকা সরবরাহে সাময়িক মন্দার ঘোষণা দিয়েছিল ফাইজার।
ইতালির বিশেষ কমিশনার অফিসের বিবৃতিতে বলা হয়েছে, স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিস ফাইজারকে টিকা সরবরাহে চুক্তিগত বাধ্যবাধকতা মেনে চলার জন্য আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফাইজার। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, উৎপাদন সংক্রান্ত পরিবর্তনের কারণে টিকা সরবরাহে প্রভাব ফেলেছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যদি ফাইজার চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ না করে তাহলে চুক্তি লঙ্ঘনের দায়ে সংস্থাটিকে অভিযুক্ত করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে সঠিক জবাব দেয়ার জন্য সংস্থাটিকে কমপক্ষে এক সপ্তাহ সময় দেয়া হবে।
শনিবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেন, টিকা সরবরাহ চুক্তির গুরুতর লঙ্ঘন হলে ইতালি তাদের বিরুদ্ধে সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










