ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৯:৩০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর, ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, আমেরিকা বাংলাদেশকে ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত।

আমেরিকা এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে।