ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:২৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ফাইজারের টিকা ইসরায়েলে ৯৪ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফাইজারের তৈরি করোনা টিকা ইসরায়েলে ৯৪ শতাংশ কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মহামারী প্রতিরোধে এটিকে তারা ‘ব্যাপক সাফল্য’ বলে মন্তব্য করেছে।

ইসরায়েলে ফাইজারের টিকা অনুমোদনের পর মোট ১২ লাখ মানুষকে নিয়ে গবেষণা শুরু হয়। এর মধ্যে প্রায় ৬ লাখকে ফাইজারের দুই ডোজ করে টিকা দেয়া হয়। বাকি ৬ লাখ মানুষকে টিকা না দিয়ে তুলনা করবার জন্য রাখা হয়।

দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ক্লালিট বিবৃতিতে বলেছে, ‘যে ৬ লাখ মানুষকে টিকা দেয়া হয়নি তাদের তুলনায় টিকা নেওয়া ৬ লাখের ৯৪ শতাংশ মানুষের কভিড-১৯ উপসর্গ হ্রাস পেয়েছে। এই একই গ্রুপের মানুষদের যারা রোগটিতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯২ শতাংশের মারাত্মক অসুস্থতা দেখা দেয়নি।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার অধীনে টিকা নেয়া ৫ লাখ ২০ হাজার মানুষের মাত্র ৫৪৪ জন করোনায় আক্রান্ত হন। হাসপাতালে যেতে হয় ১৫ জনকে। গুরুতর অসুস্থ হন চারজন। কেউই মারা যাননি।

ফাইজারের ভ্যাকসিন কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৫ শতাংশ কার্যকর হয়েছে। এরপর বিভিন্ন দেশ এটি অনুমোদন দেয়।

কার্যকারিতার হিসাব এমনই। ৯৫ শতাংশ সফল মানে এটা নয় যে গড়ে ১০০ জনের ৯৫ জন সুস্থ থাকছেন। ভ্যাকসিন না নেওয়া সমান সংখ্যক মানুষের তুলনায় ভ্যাকসিন নেওয়াদের সুস্থতার হার থেকে মূলত কার্যকারিতার হিসাব করা হয়।

-জেডসি