ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মেট্রোরেলটি।
আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, ফানুস অপসারণ করার পর সকাল দশটায় অপেক্ষমাণ যাত্রীদের কাছে টিকিট বিক্রয় শুরু হয়। এরপর ১০টা ১৫ মিনিটের দিকে কনকোর্সের আনপেইড এরিয়া থেকে প্ল্যাটফর্মে প্রবেশ কার্যক্রম শুরু হয়। বরাবরের মতো আজও মেট্রোরেলে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।
হাবিবুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, সকাল সাতটা থেকে বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলাম মেট্রোরেলে ওঠার। কিন্তু ফানুসের সমস্যার কারণে অনেক দেরি হয়ে গেল। তবুও শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছি এটিই বড় আনন্দের।
প্রসঙ্গত, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মেট্রোরেলের যাত্রী পরিষেবা। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে লাইন চালু হলেও নিরাপত্তাজনিত কারণে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানা গেছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











